ক্রিস্টেনের বড় শত্রু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

ক্রিস্টেন স্টুয়ার্ট আর রবার্ট প্যাটিনসনের প্রেমের অধ্যায় শেষ হয়েছে ২০১৩ সালে। সম্পর্ক চুকেবুকে যাওয়ার এত বছর পর ক্রিস্টেন তাঁর পুরোনো সম্পর্ক নিয়ে কথা বললেন। জানালেন, মানুষই তাঁর প্রেমের সবচেয়ে বড় শত্রু ছিল।
এই টোয়াইলাইট তারকা বলেন, ‘আমার আর রবার্টের প্রেমের সময় অন্য মানুষেরাই ছিল আমাদের বড় শত্রু। এভাবে বাঁচা কঠিন। আমি তখন আমার সম্পর্কের ব্যাপারে কথা বলতে চাইতাম না। আমি চাইতাম, ব্যক্তিগত বিষয়গুলো আমার নিজের মধ্যেই থাকুক। এসব বিষয় নিয়ে তখন আমি আলোচনায় আসতে চাইতাম না।’
তবে ক্রিস্টেনের সেই সময়ের আচরণ কিছুটা ভুল ছিল বলে মনে করেন তিনি। ভুল শুধরে এখন তাই তিনি নিজের সম্পর্কের ব্যাপারে খোলামেলা হয়েছেন। এমনকি অনেক বিতর্কিত বিষয় নিয়েও গণমাধ্যমের কাছে কোনো রাখঢাক করেন না আর। এখন এই তারকা মনে করেন, প্রেম নিয়ে কথা বলাটা খুব খারাপ কিছু তো নয়।
অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রায় পাঁচ বছর প্রেম ছিল ক্রিস্টেন স্টুয়ার্টের।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।