ক্রিস্টেনের মন খারাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোয়াইলাইট সিরিজের চলচ্চিত্র শেষ, হাতে নতুন কোনো কাজও নেই, এমন পরিস্থিতিতে কোনো ব্যস্ততাও নেই তাঁর। আর সে কারণেই বোধ হয় কর্মহীন অবসরে বিষণ্নতায় ব্যাকুল ক্রিস্টেন নতুন কাজ পেতে মরিয়া হয়ে উঠেছেন। এক অনুষ্ঠানে জানিয়েছেন, হাতে কোনো কাজ না থাকায় মন খারাপ তাঁর।মন খারাপ তাড়াতে আরও নতুন নতুন কাজ চাইছেন ক্রিস্টেন—এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।শুরু থেকেই টোয়াইলাইট সিরিজের ছবিগুলোর সাফল্য ছিল চোখে পড়ার মতো। এ সিরিজের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।সম্প্রতি টোয়াইলাইট সিরিজটির সর্বশেষ ছবি ‘ব্রেকিং ডাউন: পার্ট ২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা প্রসঙ্গে ক্রিস্টেন জানিয়েছেন, সিরিজটি শেষ হয়ে যাচ্ছে ভেবে তাঁর বেশ মন খারাপ। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘আমি খুব দ্রুত শুটিংয়ে ব্যস্ত হতে চাই। বলতে পারেন নতুন ছবির শুটিংয়ের জন্য ব্যাকুল হয়ে আছি।’এদিকে ইউএস ম্যাগাজিনের এক খবরে জানা গেছে, ক্রিস্টেনের হাতে নতুন কোনো ছবি নেই। আর তাই নতুন ছবি আর অভিনয়ের জন্য বেশ মরিয়া হয়ে উঠেছেন তিনি।২২ বছর বয়সী অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সিরিজের ছবিগুলোতে বেলা সোয়ান চরিত্রে অভিনয় করেছেন।