ক্রীড়া পুরস্কারের'রেড কার্পেট' চ্যানেল নাইনে আজ সরাসরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মিলনমেলা ‘গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১২’-এর আসর বসছে আজ শনিবার।  রূপসী বাংলা হোটেলে আজ বসছে এই ক্রীড়া পুরস্কারের নবম আসর। এই অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ‘রেড কার্পেট’ অনুষ্ঠানটি রূপসী বাংলা হোটেল থেকে আজ বিকেল চারটা ৫০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। ক্রীড়া পুরস্কারের মূল অনুষ্ঠানটি ধারণ করে পরে প্রচার করা হবে একই টিভি চ্যানেলে।

এই অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আর অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।

পুরস্কার প্রদানের পাশাপাশি বিনোদন ও ক্রীড়াজগতের তারকাদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজন।

গ্রামীণফোন ও প্রথম আলোর আয়োজনে এবার ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল নাইন।