ক্রুজকন্যার হিলপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচ্চির বয়স মোটে পাঁচ; ঠিকমতো হাঁটতে শিখেছে আর কত দিন! অথচ ফ্লাট স্যান্ডেল নাকি তার পায়ে ওঠানো দায়! হিল ছাড়া সে হাঁটবেই না। মা কেট হোমস যদি সমুদ্রতীরের বালুকাবেলায় যান, মেয়ের জন্য এক জোড়া চপ্পলই জুতসই মনে করেন। কিন্তু কে শোনে কার কথা, ওই বালুকাবেলাতেও হিল পরে হাঁটতে হবে টম ক্রুজকন্যা সুরি ক্রুজকে। একদম ছেলেবেলা থেকেই ফ্যাশনজ্ঞান দারুণ টনটনে এই পুঁচকের। বিশেষ করে তার জুতার সংগ্রহ তো রীতিমতো তাক লাগানোর মতো। কদিন আগে একটি ফ্যাশন ম্যাগাজিন জানিয়েছে, সুরির সব জুতার দাম নাকি এক লাখ পাউন্ডেরও বেশি। ওয়েবসাইট।