ক্রুজের কাছ থেকে খোরপোশ পাবেন না কেটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর কাছ থেকে খোরপোশ বাবদ কোনো অর্থ পাবেন না কেটি হোমস। তবে একমাত্র মেয়ে সুরির জন্য টম ক্রুজ প্রতিবছর চার লাখ ডলার খরচ করবেন।সুরির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত প্রতি মাসে তার জন্য ৩৩ হাজার ডলার খরচ করবেন ক্রুজ। পরবর্তী ১২ বছর সুরির চিকিৎসা, শিক্ষাসহ সম্পূর্ণ ব্যয় নির্বাহের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এ ‘মিশন ইম্পসিবল’ তারকা।সব মিলিয়ে সুরির পেছনে ক্রুজ ব্যয় করবেন ৪৮ লাখ ডলার। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সুরিকে কোনো বোর্ডিং স্কুলে ভর্তি না করানোর জন্য ক্রুজ ও কেটি দুজনই একমত হয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, বিচ্ছেদের পর এখন স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার নিয়ে মনোযোগী হতে চান মার্কিন অভিনেত্রী কেটি হোমস।