ক্রুজের সঙ্গে প্রেম নেই
খবর রটেছিল, টম ক্রুজের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী ক্যামেরন ডায়াজ। চলতি বছরের আগস্ট মাসে ডায়াজের ৪০তম জন্মদিনে টম ক্রুজ, পেনেলোপে ক্রুজ, জেভিয়ার বারডেমের সঙ্গে তোলা একটি ছবির সূত্র ধরে এর শুরু। সম্প্রতি টম ক্রুজের সঙ্গে প্রেমের বিষয়টি অস্বীকার করে এই মার্কিন অভিনেত্রী জানিয়েছেন, ক্রুজের সঙ্গে তাঁর প্রেম নেই।অবশ্য টম ক্রুজ-ক্যামেরন ডায়াজ প্রেমকাহিনি ডালপালা মেলার আগে এ ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন টম ক্রুজও। প্রেমের বিষয়টি অস্বীকার করে সম্প্রতি ক্যামেরন ডায়াজ জানান, ‘পেনেলোপে ক্রুজ, জেভিয়ার, টম ক্রুজ ও তাঁর বাচ্চাদের সঙ্গে হোটেলে একটি ডিনারে অংশ নিয়েছিলাম আমি। মধ্যরাতের দিকে আমার ৪০তম জন্মদিনের কথা বলি তাদের। এরপর আমরা ছবি তুলি এবং বিদায় নিয়ে চলে আসি। তারপর টম ক্রুজের সঙ্গে আমার আর দেখাই হয়নি।’ডায়াজ আরও জানান, ‘আমার ৪০তম জন্মদিনের অনুষ্ঠানের পর ক্রুজের সঙ্গে একবারও দেখা হয়নি আমার; অথচ জানতে পারলাম, আমি নাকি তার সঙ্গে প্রেম করছি; আমরা খুব কাছাকাছি চলে এসেছি বলে খবর রটেছে।’২০১০ সালের শেষ দিকে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে বছর খানেক সুসম্পর্ক ছিল ক্যামেরন ডায়াজের। ২০১১ সালের সেপ্টেম্বরে সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে আপাতত একাই আছেন ‘দ্য মাস্ক’খ্যাত এ অভিনেত্রী।