ক্রেইগের ৭ মিনিটের দাম ১০ লাখ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত রেঞ্জ রোভার গাড়ির প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ব্রিটিশ বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ। সেখানে মাত্র সাত মিনিট অবস্থানের বিনিময়ে তিনি পকেটে পুরেছেন ১০ লাখ মার্কিন ডলার। অবশ্য ক্রেইগ ওই প্রদর্শনীতে হাজির হতে না হতেই বেরিয়ে যাওয়ায় বেজায় চটেছেন তাঁর ভক্তরা।এই স্বল্প সময়ের উপস্থিতির জন্য ক্রেইগ মোটা অঙ্কের পারিশ্রমিক পেলেও, মাত্র সাত মিনিটের জন্য প্রিয় তারকাকে কাছে পেয়ে মন ভরেনি ভক্তদের। এ ঘটনায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জানিয়েছে সান অনলাইন।এ প্রসঙ্গে সেখানে উপস্থিত একজন অতিথি বলেন, ‘আমি ড্যানিয়েল ক্রেইগের উপস্থিতি টেরই পাইনি। আসলেই তিনি এসেছিলেন কি না, তা আমি বলতে পারব না।’ ক্ষুব্ধ আরেক অতিথির মন্তব্য, ‘তিনি অল্প সময়ের জন্য হলেও বক্তব্য দিতে পারতেন। কিন্তু সেটা তিনি করেননি।’শেষ পর্যন্ত দুধের স্বাদ ঘোলে মেটাতে হয় আমন্ত্রিত অতিথিদের। তাঁদের সামনে ক্রেইগের একটি ভিডিও ফুটেজ প্রদর্শন করেন আয়োজকেরা। ভিডিওতে দেখা যায়, ২০১৪ রেঞ্জ রোভার স্পোর্ট মডেলের একটি গাড়ি চালাচ্ছেন ৪৫ বছর বয়সী ড্যানিয়েল ক্রেইগ।