ক্লান্তি আমার ক্ষমা করো...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্রাম কাকে বলে ভুলতে বসেছিলেন হলিউড অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। পাঁচ মাস বয়সী লিওকে স্বামী হাভিয়ার বারদেমের কাছে সঁপে দিয়ে টানা কয়েক মাস শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ছুটির দিন কী জিনিস, সমুদ্রস্নান—এসব থেকে ছিলেন শত হাত দূরে। সামনে ছিল শুধু কাজ আর কাজ। এমনও দিন গেছে, বাথরুমে বসে মুঠোফোনে ই-মেইল পরীক্ষা করতে হয়েছে। আর এখন তাঁর হাতে অফুরন্ত অবসর। নতুন কোনো ছবি হাতে নেননি ইচ্ছে করেই। স্বামী ও ছেলেকে সময় দিচ্ছেন। আচ্ছামতো অবসর কাটাচ্ছেন। ওয়েবসাইট।