ক্লিনটন-লিউনস্কির ছবির দৃশ্য বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির কেলেঙ্কারির খবর অনেকেরই কমবেশি জানা আছে। তাঁদের এই সম্পর্ক ও ক্লিনটনের শাসনামল নিয়ে একটি ছবি তৈরির কাজ চলছে। ছবির নাম দ্য স্পেশাল রিলেশনশিপ। ছবিতে প্রেসিডেন্ট ক্লিনটন স্ত্রী হিলারির কাছে মনিকা লিউনস্কির সঙ্গে অবৈধ সম্পর্কের কথা স্বীকার করছেন—এমন একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দৃশ্যটি বাদ পড়ায় ছবির অভিনেত্রী হোপ ড্যাভিস (হিলারি চরিত্রে) বরং খুশিই হয়েছেন। তিনি বলেন, ‘ওই দৃশ্যতে অভিনয় করতে গিয়ে খুব অস্বস্তি লাগছিল। দৃশ্যটি বাদ দেওয়ায় ভালোই হয়েছে।’ ওয়েবসাইট।