ক্লুনি আর শান্তিদূত নন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শান্তিদূত হিসেবে ছয় বছর ধরে কাজ করেছেন। কঙ্গো, সুদানে তাঁর কাজ বেশ প্রশংসিতও হয়েছে। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে জর্জ ক্লুনি ‘মেসেঞ্জার অব পিস’ নামের জাতিসংঘে সেই দূতের কাজটি ঠিকমতো করতে পারছিলেন না। এ কারণেই অহেতুক পদটি ধরে না রেখে সরে দাঁড়িয়েছেন।
২০০৮ সালে জাতিসংঘের দূত মনোনীত হন ক্লুনি। ২০১০ সালে সুদানের মানবিক বিপর্যয় নিয়ে কাজ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে সম্প্রতি মানবাধিকার আইনজীবী আমাল আলামুদ্দিনের সঙ্গে বাগদান হওয়া ক্লুনির পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। রয়টার্স।