ক্লুনির বাগদান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি ও  আমাল আলামুদ্দিন
জর্জ ক্লুনি ও আমাল আলামুদ্দিন

বেশি দিন ব্যাচেলর থাকা জর্জ ক্লুনির ধাতে বোধ হয় সয় না। হলিউডের সবচেয়ে ‘এলিজিবল ব্যাচেলর’ হিসেবে সুখ্যাত ক্লুনি আবারও ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিতে চলেছেন বলেই খবর। ৫২ বছর বয়সী ক্লুনির সঙ্গে ৩৬ বছর বয়সী ব্রিটেনের মানবাধিকার আইনজীবী আমাল আলামুদ্দিনের আংটি বদল হয়েছে বলে শোনা যাচ্ছে।
বৈরুতে জন্ম নেওয়া ব্যারিস্টার আমাল উইকিলিকসের জুলিয়ান অ্যাসাঞ্জ ও ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর হয়ে আইনি লড়াই লড়ে সুখ্যাত হয়েছেন। ক্লুনির একটি সূত্র জানিয়েছে, ‘জর্জ আর আমাল দুজনই চাইছেন এ নিয়ে যেন শোরগোল না হয়। আবার বিষয়টি তাঁরা গোপনও করতে চাইছেন না।’ দি গার্ডিয়ান।