ক্লুনির বুদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি
জর্জ ক্লুনি

তারকার এই ঝলমলে জীবন আর ভালো লাগছে না জর্জ ক্লুনির। সব সময় কৌতূহলের কেন্দ্রে থাকা, তাক করে থাকা ক্যামেরার চোখ, চোখ ঝলসে দেওয়া ফ্ল্যাশের মুহুর্মুহু আলো, যেখানেই যান মানুষের ভিড়। তারকাখ্যাতি যেন গলার ফাঁস হয়ে গেছে ক্লুনির জন্য। দমবন্ধ লাগে সবকিছু।
ক্লুনি বলেছেন, ‘খ্যাতির একটা আকর্ষক দিক তো আছেই। তবে আপনাকে যদি সব সময় ক্যামেরা অনুসরণ করতে থাকে, মাঝেমধ্যে দমবন্ধ অনুভূতি তো হবেই।’
হলিউড তারকা একটা বড় বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকাল মানুষের মধ্যে গুরুতর বিষয়ের চেয়ে হালকা বিষয়ে মনোযোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। তারকারা কী খান আর কী পরেন—এসব নিয়ে যত খবর; বড় বড় সামাজিক সমস্যার বেলায় সবাই যেন উটপাখি। ক্লুনি তাই ভালো বুদ্ধি বের করেছেন। তাঁর পিছে যেহেতু ঝাঁকে ঝাঁকে ক্যামেরা ছোটে, তিনিই সেই ক্যামেরাগুলোকে নিয়ে যেতে চান সেসব জায়গায়, যেখানে তাদের ‘ফোকাস’ পড়ে না।
গণহত্যা প্রতিরোধের একটি সম্মেলনে গিয়ে ক্লুনি বলেছেন, ‘আমার মনে হলো আমি যদি সেসব জায়গায় যাই আর সঙ্গে আমাকে পিছু নেওয়া ক্যামেরাগুলোকে নিয়ে যাই, তা হলে এসব নিয়ে যারা খুব ভালো কাজ করছে, কঠোর পরিশ্রম করছে, তাদের গল্পগুলোর ওপর সবার দৃষ্টি পড়বে।’ ডেইলি মেইল।