ক্লুনির সাধের সাধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাল আমালুদ্দিন
আমাল আমালুদ্দিন

আমার মন বলে চাই চাই গো, যারে নাহি পাই গো। কিংবা, তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই। জর্জ ক্লুনি এখন এই গানই গাইতে পারেন। আমাল আমালুদ্দিনকে যে অনেক সাধ্য সাধনার পরই নিজের জীবনে পেয়েছেন।
এমনিতে ক্লুনির প্রেমে মজে যাওয়ার জন্য নারীরা এক পায়ে খাঁড়া। তবে আমাল জানতেন, না চাহিলে যারে পাওয়া যায়, সেই ধন আগলে রাখার ব্যাকুলতাও কম। এ কারণে তিন-তিনবার ক্লুনির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অবশেষে রাজি হয়েছেন অভিসারে যেতে। শুধু তা-ই নয়, হলিউডের সবচেয়ে এলিজিবল ব্যাচেলরকে বুঝিয়ে দিয়েছেন, ক্লুনি হয়তো তাঁর জগতে বিখ্যাত, কিন্তু এ নিয়ে আমালের কোনো মোহই নেই। আইএএনএস।