ক্লোজআপ ওয়ান চট্টগ্রাম অডিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০১২-এর চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বাছাইপর্বের প্রথম দিনে গতকাল ১৩ জন ইয়েস কার্ড পেয়েছেন।চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল থেকে প্রথম দিনের বাছাইপর্ব চলে সন্ধ্যা পর্যন্ত। প্রথম দিনে বিভিন্নভাবে যাচাই করে গতকাল ১৩ জনকে বিচারকেরা বাছাই করেন। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার এই বাছাইপর্ব চলবে একই স্থানে। আয়োজকেরা জানান, এ বছর চট্টগ্রাম অঞ্চল থেকে নিবন্ধন করেন মোট ১৫ হাজার ৩৫০ জন প্রতিযোগী।