ক্লোজআপ ওয়ানের বাছাই শুরু হচ্ছে আজ
‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ আয়োজনের প্রাথমিক বাছাইপর্ব শুরু হচ্ছে আজ সোমবার। রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে এই পর্ব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইপর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রাম (১২ সেপ্টেম্বর), কুমিল্লা (১৬ সেপ্টেম্বর), সিলেট (১৮ সেপ্টেম্বর), ময়মনসিংহ (২০ সেপ্টেম্বর), রংপুর (২৩ সেপ্টেম্বর), রাজশাহী (২৬ সেপ্টেম্বর), কুষ্টিয়া (২৯ সেপ্টেম্বর), বরিশাল (২ অক্টোবর) এবং খুলনায় (৫ অক্টোবর)। সংগীত-প্রতিভা অন্বেষণের জন্য আয়োজিত এই রিয়েলিটি শোর এবারের স্লোগান: ‘স্বপ্ন সাধনা সাহসে, গাও আত্মবিশ্বাসে’। এবার মূল বিচারকের দায়িত্বে আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। অনুষ্ঠানটি আয়োজন করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। এই আয়োজন নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো প্রচারিত হবে এনটিভিতে। পরিচালনা করছেন আলফ্রেড খোকন।