ক্লোজআপ-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও ইউনিলিভারের সহযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গত ৯ জুন অনুষ্ঠিত হলো ‘ক্লোজআপ-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যায় সাংস্কৃতিক উৎসব’। তিন দিনের এই উৎসব নিয়ে দেশ টিভিতে আজ বেলা সাড়ে তিনটায় দেখানো হবে অনুষ্ঠান সবার রঙে রঙ মিশাতে। বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনার আয়োজনে এই সাংস্কৃতিক উৎসবে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবের মিডিয়া সহযোগী ছিল দেশ টিভি ও এবিসি রেডিও।