ক্ষতিগ্রস্তদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের গোড়ার দিকে বলা নেই কওয়া নেই, যুক্তরাজ্যে দাঙ্গা বেধে গেল। সুনির্দিষ্ট কোনো কার্যকারণ ছাড়াই লোকজন দোকানপাট, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙতে শুরু করে। লুটতরাজও চলল সমানে। লন্ডন ছাড়াও বেশ কয়েকটি শহরে একই কায়দায় লুটপাট হলো। ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসলেন অনেকে। তাঁদের সাহায্যে এগিয়ে এলেন যুক্তরাজ্যেরই কিছু মানুষ। যাঁর যা সামর্থ্য সে অনুযায়ী সাহায্য করলেন। কেউ কেউ ঝাড়ু হাতে রাস্তাঘাট পরিষ্কারে নামলেন। কেউ কেউ অর্থকড়ি দিয়ে সহায়তা করলেন। এ দলে আছেন পশ্চিমা সংগীতের মোগল হিসেবে পরিচিত সায়মন কোয়েল। তিনি দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে গঠিত তহবিলে ৮০ হাজার ডলার সহায়তা দেন। ওয়েবসাইট।