ক্ষমতাধর নারী লেডি গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাহ উইনফ্রের মতো প্রভাবশালী তারকাকে হটিয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় উপরের দিকে উঠে এসেছেন তরুণ ও বিতর্কিত শিল্পী লেডি গাগা। সমপ্রতি ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় গাগার নাম রয়েছে একাদশ স্থানে। তাঁর নিচে অবস্থান করছেন অপরাহ উইনফ্রে। গত বছর বিশ্বের তৃতীয় স্থান থেকে তিনি এবার চতুর্দশ স্থানে এসে দাঁড়িয়েছেন। বিনোদন জগতের কোনো তারকা নারীই এ বছর শীর্ষ দশে ঠাঁই পাননি। একশ জনের এই তালিকায় শীর্ষ স্থানগুলো অ্যাঙ্গেলা মার্কেল, হিলারি ক্লিনটনের মতো রাজনীতিবিদ নারীদের দখলে। বছরে শুধু ৯ কোটি ডলার আয় করেই গাগা ক্ষমতাধর নারীর উপাধি পাননি। বরং তাঁর রয়েছে সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে চার কোটিরও বেশি ভক্ত ও অনুসারী। এনডিটিভি।