ক্ষমতাধর নারীদের তালিকায় লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমেরিকান আইডল’ প্রতিযোগিতার বিচারক পদে আর নেই তিনি। তাতে কি? ফোর্বস সাময়িকীর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন জেনিফার লোপেজ। ৩৮ নম্বরে আছেন তিনি। সংগীতজগতের আরও অনেকেই আছেন এই তালিকায়। শাকিরা আছেন তাঁর একটু পেছনে, ৪০ নম্বরে। বিয়ন্স নোয়েলস টপকে গেছেন তাঁদের, ৩২তম হয়ে। আর লেডি গাগা টেক্কা দিয়েছেন এঁদের সবাইকে। তাঁর স্থান ১৪তম। এই তালিকায় আরও আছেন টক শো উপস্থাপক অপরাহ্ উইনফ্রে, এলেন ডিজেনারেস, অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি, লেখক জে কে রাওলিং, মডেল গিজেল বুন্দশেন প্রমুখ।আর এই তালিকায় এক নম্বরে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।