ক্ষমা চাইবেন না শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্তৃপক্ষ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশোভন আচরণের জন্য পুলিশি অভিযোগ দায়ের হলেও, এ ঘটনার জন্য ক্ষমা চাইবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন শাহরুখ খান। এ প্রসঙ্গে শাহরুখের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘নিরাপত্তা কর্মীরা যে ভাষায় আমার সঙ্গে কথা বলেছেন সেটা মোটেও কাম্য নয়। নিরাপত্তার নামে ছোট ছোট শিশুদের একরকম ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছিল। এটা ক্ষমার অযোগ্য। এ কারণে আমি তাদেরকে ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু তারা আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে সুহানার সঙ্গেও বাজে আচরণ শুরু করে। এরপর নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমিও উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছি।’শাহরুখ আরও বলেছেন, ‘বলা হচ্ছে, ঘটনার সময় আমি নাকি মাতাল ছিলাম। এটা ডাহা মিথ্যে কথা। আমাকে উসকে দেওয়ার পরই কেবল আমি তাদের সঙ্গে খারাপ আচরণ করেছি। আমি আমার কৃতকর্মের জন্য মোটেও অনুতপ্ত নই। কাজেই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ভবিষ্যতে কখনোই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতে চাই না আমি।’