ক্ষমা চাইলেন ইসমাইল দরবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রহমানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেঁসে গেছেন বলিউডের আরেক খ্যাতিমান সুরকার, সংগীত পরিচালক ও বেহালাবাদক ইসমাইল দরবার। ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য দু-দুটি অস্কার জিতেছিলেন এ আর রহমান। ইসমাইল দরবার অভিযোগ করেন, এ আর রহমান পুরস্কার দুটি কিনেছেন। এমন কথায় বেজায় চটেছে দি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। প্রতিষ্ঠানটি নাকি ইসমাইল দরবারের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা ঠুকে দেওয়ার কথা ভাবছে। এমন খবরে ইসমাইল তড়িঘড়ি করে বললেন, ‘আসলে আমি বন্ধুবর রহমানকে সতর্ক করতে চেয়েছিলাম। অস্কারের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি।’ ওয়েবসাইট।