ক্ষমা চাইলেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে বলা হয় গান্ধী পরিবারের যোগ্য উত্তরসূরি। দেশজুড়ে ছড়িয়ে আছে তাঁর লাখো-কোটি ভক্ত। সেই রাহুলকে নিয়ে মন্তব্য করে বেকায়দায় পড়েছেন ক্যাটরিনা কাইফ। দিন তিনেক আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘বিশ্ব চরাচরে আমিই কি একমাত্র আধা-এশীয় বা আধা-ব্রিটিশ? আমার বাবা আফগানি ও মা ব্রিটিশ, জন্ম হংকংয়ে। এটা নিশ্চয়ই দোষের কিছু না? কেন, রাহুল গান্ধীও তো আধা-ভারতীয়, আধা-ইতালীয়। তাতে কী হয়েছে?’ সাক্ষাৎকারটি প্রকাশের পর কংগ্রেস দলের মুখপাত্র মনীষ তেওয়ারি রূঢ় কণ্ঠে বলেন, ‘এ ব্যাপারে বলার উনি কে?’ কংগ্রেসের এমন রুদ্র রূপ দেখে ক্যাটরিনা পরদিনই বললেন, ‘প্রসঙ্গক্রমে কথাটা এসে গেছে। কাউকে আঘাত করতে চাইনি। তার পরও আমি আন্তরিকভাবে দুঃখিত।’ ওয়েবসাইট।