ক্ষমা চাইলেন জেনিফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার মনোনয়ন পেলেই নাকি অভিনয়শিল্পীরা মনে মনে ভাবতে শুরু করেন, পুরস্কার পাওয়ার পর কী বলবেন। গুনে গুনে সবাইকে ধন্যবাদ জানাতে যেন ভুল না হয়। তবে জেনিফার লরেন্স পড়লেন সেই ভুলের ফাঁদেই। সিলভার লাইনিংস প্লেবুক ছবির জন্য এবার সেরা অভিনয়শিল্পীর (নারী) অস্কার জিতেছেন তিনি। পুরস্কার নেওয়ার পর পরিচালক ডেভিড ও রাসেল আর প্রযোজক হারভে উইনস্টেইনকেই ধন্যবাদ জানাতে ভুলে গেছেন তিনি!তবে এই ভুলের জন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন জেনিফার লরেন্স। জানান, ইচ্ছা করে নাকি এমনটা করেননি তিনি। কী ঘটছিল তখন, কিছুই নাকি তাঁর মাথায় ছিল না। জীবনের সেরা মুহূর্তে এমনই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি।এদিকে সিলভার লাইনিংস প্লেবুক ছবিতে জেনিফার লরেন্সের ব্যবহার করা কিছু পোশাক সম্প্রতি নিলামে তোলা হয়েছে।এএনআই, আইএএনএস।