ক্ষমা চাইলেন শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

এদিকে শাকিবের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত বহাল আছে কি না, জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘শাকিবের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে কি না, সে ব্যাপারে এখনই কিছু জানানো যাচ্ছে না। আগামীকাল (আজ সোমবার) সব সংগঠনের সমিতির নেতা ও গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে। তবে শাকিব ভুল বুঝতে পেরে আমাদের এখানে এসেছেন, আমাদের কাছে বিষয়টি ভালো লাগছে। শাকিব তো আমাদের পরিবারেরই সন্তান। আমরা খুশি হয়েছি।’

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের নিয়ে ‘অসম্মানজনক’ বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২৪ এপ্রিল শাকিব খান বরাবর উকিল নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত শনিবার এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের ১২টি সংগঠন শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নেয়। এ কারণেই রোববার থেকে বন্ধ হয়ে যায় শাকিবের রংবাজ ছবির শুটিং।