ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা অভিনেত্রী হিসেবে সদ্য অস্কার জয় করায় এখন বেশ ফুরফুরে মেজাজে থাকার কথা হলিউড তারকা স্যান্ড্রা বুলকের। তাঁর সে ফুর্তির বারোটা বাজিয়ে দিয়েছে স্বামীর কেলেঙ্কারির খবর। একটি পত্রিকায় একজন মডেল নিজেকে বুলকের স্বামী জেস জেমসের শয্যাসঙ্গী বলে দাবি করায় এ নিয়ে ঢিঢি পড়ে গেছে গোটা শোবিজে। স্বাভাবিক কারণেই মন খুব খারাপ বুলকের। পরিস্থিতি সামাল দিতে শেষে এগিয়ে এসেছেন জেস জেমস স্বয়ং। তিনি ক্ষমা চেয়েছেন বুলকের কাছে। কারণ, তাঁকে নিয়ে কেলেঙ্কারির খবর রটায় মন খারাপ হয়েছে বুলকের। তাই বলে এ কলঙ্কের বোঝা মাথায় নেননি তিনি। বরং জোর দাবি করেছেন, তাঁকে যে অপবাদ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ওয়েবসাইট।