ক্ষুদে গানরাজের শিল্পীরা গাইবে ক্রিকেটের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট খেলার উত্তেজনা ছড়িয়ে পড়েছে গানের ভুবনে। বিভিন্ন টিভি চ্যানেলের জন্য এখন ক্রিকেট নিয়ে গান তৈরি হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে গান করছেন গত দুই বারের ক্ষুদে গানরাজের ১১ জন বিজয়ী। কবির বকুলের লেখা ইবরার টিপুর সংগীত পরিচালনায় এই গানটির ভিডিও চিত্র তৈরি করবেন এজাজ খান স্বপন।স্বপন জানিয়েছেন, এই গানটি ক্ষুদে গানরাজের শিল্পীদের দিয়ে করানোর উদ্দেশ্য হচ্ছে, বাচ্চাদের ক্রিকেট খেলার দিকে আগ্রহী করে তোলা এবং খেলোয়াড়দের উদ্দেশে একটাই বার্তা পৌঁছে দেওয়া, আমরা ভাষার জন্য সংগ্রাম করেছি, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি এবং জয় পেয়েছি। এবার খেলার মাঠের যুদ্ধেও জিততে চাই।জানা যায়, গানটির ভিডিওচিত্র শহর ও গ্রাম, এই দুই স্থানের দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। গানটি প্রচারিত হবে চ্যানেল আইতে।শাকিব ভাই, তামিম ভাই, নতুন যুদ্ধে জেতা চাই—গানের মাঠ ছেড়ে খেলার মাঠে তাই শিরোনামে এই গানটিতে কণ্ঠ দেবেন পড়শি, জুয়েল রানা, এমরান, শরন, আশা, সদ্য, তুবা, প্রান্তি, রানা, শেমিজ অনন্যা ও রাজ।