ক্ষুদ্র জাতিসত্তার নাট্যোৎসব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যশালার সিঁড়ি ধরে সারি সারি আদিবাসী ও বাঙালি নর-নারী উঠছেন দ্বিতীয় তলায়। তাঁদের কারও পরনে আদিবাসী পোশাক, কারও পোশাকে বাঙালিয়ানা। বিশেষ করে নারীদের পোশাক ও গয়নার বৈচিত্র্য ছিল নজরকাড়া। এমন উদ্দীপনাদীপ্ত অংশগ্রহণ ক্ষুদ্র নৃগোষ্ঠী নাট্যোৎসবের নাটক দেখতে।বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত চার দিনব্যাপী নাট্যোৎসবের গতকাল শনিবার ছিল শেষ দিন। এ দিন রাঙামাটির রংঢং থিয়েটার মঞ্চস্থ করে নাটক বান। নাটকের কেন্দ্রীয় চরিত্র পার্বতী নামের এক কিশোরী। কাহিনি ১৯৬০ সালের। তৎকালীন পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করে। উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন। কিন্তু কপালে ভাঁজ পড়ে এ এলাকার বিশাল জনগোষ্ঠীর। কোথায় যাবে তারা? একসময় সমঝোতা হয়। ঠিক হয় অর্থ ও জায়গার বদলে জায়গা দেওয়া হবে। হঠাৎ কাপ্তাই হ্রদে পানি বেড়ে যায়। ডুবে যায় ভিটেমাটি। নাটকের গল্পটি এখানে মোড় নেয়। পার্বতীর বাবাও অসহায় হয়ে পড়েন। ঠিক করেন সবাইকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন। গর্ভবতী স্ত্রী ও কন্যা পার্বতীকে নিয়ে রওনা দেন লোগাং এলাকায়। পথের মধ্যে পার্বতীর মায়ের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। নাম পরাণধন। নতুন জায়গায় শুরু হয় সংগ্রামের জীবন। এর মধ্যে শুরু হয় ’৭১ সালের মুক্তিযুদ্ধ। যুদ্ধে পিতৃহারা হন পার্বতী। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি।নাটকটি লিখেছেন মৃত্তিকা চাকমা। নির্দেশনা দিয়েছেন পূর্ণ বিকাশ চাকমা।