ক্ষুদ্র নৃগোষ্ঠীর পার্বত্য সাংস্কৃতিক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘পার্বত্য সাংস্কৃতিক উৎসব ও মেলা’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায়। বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।উৎসব ও মেলায় পার্বত্য চট্টগ্রামের ১১টি জনগোষ্ঠীর দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, তৈজসপত্র প্রদর্শনসহ ঐতিহ্যবাহী বয়ন ও কারুশিল্প বুনন, আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী, নৃগোষ্ঠীর নাটক মঞ্চায়ন এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।