ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের নৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক শিল্পীই ঢাকায় আছেন। এমনই ৪৬ জন শিল্পীকে নিয়ে ১০ দিনের প্রযোজনাভিত্তিক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আজ এই কর্মশালা শেষ হচ্ছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

কর্মশালায় অংশ নিয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম ও গারো সম্প্রদায়ের ৪৬ জন শিল্পী। আজকের অনুষ্ঠানে তাঁরা পরিবেশন করবেন জুমনৃত্য, শিকারনৃত্য, ত্রিপুরা বোতলনৃত্য, বাঁশনৃত্য, ছাতানৃত্য ও পাখানৃত্যসহ ১২টি নৃত্য প্রযোজনা।