ক্ষুধার্ত শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর
শহীদ কাপুর

আর... রাজকুমার-এর পর সাফল্যের ক্ষুধা একটু হলেও মিটেছে শহীদের। কিন্তু হায়দার ছবির জন্য প্রচণ্ড খাটতে হচ্ছে তাঁকে। যেমন বদলেছে তাঁর লুক, তেমন দেহ গড়নেও এসেছে পরিবর্তন। এ অভিনেতাকে এখন দেখলেই বোঝা যায়, বেশ কঠিন ডায়েটের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। কিন্তু এভাবে আর কত দিন? শহীদ নিজেকে আর সামলে রাখতে পারলেন না। কিছুদিন আগেই এক ছবির প্রিমিয়ার শোয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন খাবারের ওপর। প্রিমিয়ার শোয়ে উপস্থিত দর্শকেরা জানান, ছবির ইন্টারভেলের পরই শহীদ হলের লবির একটি কোনায় বসে গপাগপ কিছু একটা খেতে শুরু করেন। যেন দীর্ঘদিন ধরে বেচারা অন্ন তোলেননি মুখে!