ক্ষুধার্তদের পাশে ক্রিস্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের ক্ষুধা মেটানোর জন্য গান করেন ক্রিস্টিনা অ্যাগুইলেরা। এবার পেটের ক্ষুধার জন্যও কাজ করছেন এই তারকা। জাতিসংঘের হাঙ্গার রিলিফের মুখপাত্র ক্রিস্টিনা ঘোষণা দিলেন, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে সবার প্রতি আহ্বান জানাবেন তিনি। জাতিসংঘের এ উদ্যোগের সঙ্গে আছে বিশ্বখ্যাত রেস্তোরাঁ ‘ইয়াম! ব্র্যান্ডস’। বিশ্বব্যাপী এই প্রচারণার ব্যাপারে ক্রিস্টিনা বললেন, ‘এই উদ্যোগের ফলে প্রত্যেকেই যদি ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেন, তা হলে কেন আমি আমার কণ্ঠ ব্যবহার করব না! তাই এ ব্যাপারে আমি আবেগপ্রবণ।’ বিশ্বব্যাপী সচেতনতার জন্য অ্যাগুইলেরার এ কথাগুলো প্রচারিত হবে এই মাস থেকেই। পিটিআই।