ক্ষুব্ধ অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের একটি পত্রিকার খবরে ভীষণ খেপেছেন অমিতাভ বচ্চন। মুম্বাই মিরর নামের ওই পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ঐশ্বরিয়া রাই দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাঁর শারীরিক সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছে না। অমিতাভ এই খবরকে ‘জঘন্য সাংবাদিকতা’ বলেছেন। সঙ্গে হুঁশিয়ার করে দিয়েছেন এ রকম গুজব রটনাকারীদেরও, ‘ঐশ্বরিয়া শুধু পুত্রবধূ নয়, সে আমার ঘরের একজন। আমার ঘরের মেয়েকে নিয়ে কেউ যদি খারাপ কিছু ইঙ্গিত করে, সেটা আমি কোনোভাবেই সহ্য করব না।’ ওয়েবসাইট।