ক্ষুব্ধ প্রযোজকদের পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংসদে সংগীত পরিচালক ও গীতিকারদের রয়্যালটি ও অংশীদারি-সংক্রান্ত বিল পেশ করার কারণে ক্ষুব্ধ হয়েছেন চলচ্চিত্র প্রযোজকেরা। সম্প্রতি সাংসদ জাভেদ আখতার নিজের ক্ষমতা খাটিয়ে ভারতীয় সংসদে এই বিল পেশ করেন। এর আগে বিলটি সংসদীয় কমিটি অনুমোদন করে। এই ঘটনায় দারুণভাবে ক্ষুব্ধ হন ভারতের প্রতিটি রাজ্যের চলচ্চিত্র প্রযোজকেরা। তাঁদের দাবি, একটা ছবি করতে গেলে প্রচুর অর্থ দেওয়া হয় সংগীত পরিচালক ও গীতিকারদের। ফলে ওই চলচ্চিত্রটির গানের স্বত্ব থাকে পুরোপুরি সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রয়োজকদেরই। এবার সেই স্বত্বে ভাগ বসানোর উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ হন প্রযোজকেরা। এদিকে প্রযোজকেরা ঘোষণা দিয়েছেন, আগামী ৬ জানুয়ারি ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার (এফএফআই) উদ্যোগে এই বিলের বিরুদ্ধে এক পদযাত্রার আয়োজন করা হবে।