ক্ষুব্ধ লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন লতা মঙ্গেশকর। সম্প্রতি একটি সংবাদপত্র এক প্রতিবেদনে বলেছে, সংগীতজগৎ থেকে অবসরে যাওয়ার কথা ভাবছেন অশীতিপর লতা। তিনি অসুস্থ। পিঠের যন্ত্রণায় ভুগছেন। এ খবর পড়ে লতার তো আক্কেল গুড়ুম। গত রোববার মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখা এক বার্তায় খ্যাতিমান এই শিল্পী লেখেন, ‘ডিএনএ সংবাদপত্রে প্রকাশিত খবরটা পড়লাম আজ। আমি যাব অবসরে, অথচ নিজেই জানি না! ডাহা মিথ্যা। ওই পত্রিকার কোনো সাংবাদিক আমার সঙ্গে কথা বলেনি। এটা ওদের দায়িত্বহীনতার পরিচয়।’ পৃথিবীতে গাইতে এসেছেন তিনি এবং শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত গাইবেন। ওয়েবসাইট।