ক্ষুব্ধ সাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস
মাইলি সাইরাস

পাইরেসির সঙ্গে কিছুতেই পেরে উঠছেন না যেন তাঁরা। যতই বজ্র আঁটুনি ব্যবস্থা করা হয়, ততই ফসকা গেরো বের হয়ে আসে। বেহুলার বাসরঘর যেন। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ভিডিও অনলাইনে চলে আসার শিকার হলেন মাইলি সাইরাস।

তাঁর নতুন ভিডিও গান ‘অ্যাডোর ইউ’ কারা জানি ছেড়ে দিয়েছে অনলাইনে।ক্ষুব্ধ, বিরক্ত সাইরাস এ নিয়ে টুইট করে নিজের হতাশার কথা জানিয়েছেন।
বলেছেন, এভাবে ফাঁস না হলে এই গানটিও সব রেকর্ড হয়তো ভেঙে দিত। আইএএনএস।