ক্ষুব্ধ সুজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন হূতিক রোশনের স্ত্রী সুজান। ইন্টারনেটে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে সম্প্রতি লেখা এক বার্তায় সুজান সংবাদমাধ্যমের ওপর তাঁর উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তাঁরা সত্যাসত্য যাচাই না করেই এসব ছাইপাঁশ কেন লিখছেন, আমি বুঝতে পারছি না।’ কয়েক দিন আগে এক খবরে বলা হয়েছে, সুজান বান্দ্রায় একটি দোকান খুলতে যাচ্ছেন। সেটার অভ্যন্তরীণ সাজসজ্জা তিনিই করেছেন। আগামী অক্টোবরে দোকানটি উদ্বোধন করবেন শাহরুখ খান। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শাহরুখের স্ত্রী গৌরীর বাড়ির অভ্যন্তরীণ সজ্জাও সুজান করেছেন। সবই ঠিক আছে, কিন্তু গোলটা বেঁধেছে শেষ বাক্যটায়। সুজানের আপত্তি সেখানেই। তাঁর ভাষ্য, ‘দোকান আমি দিচ্ছি ঠিকই। কিন্তু গৌরীর বাড়ির সজ্জা আমি করতে গিয়েছি কে বলল?’ ওয়েবসাইট।