কড়া মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্লশেট আর দশজন মায়ের মতো নন, পুরোদস্তুর কড়া মেজাজের! ছেলেপুলেদের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও বন্ধুদের মতো নয়, আপাদমস্তক মাতাসুলভ। ৪১ বছর বয়সী এই হলিউড তারকার তিন সন্তান। তিন সন্তানকেই কোলেপিঠে মানুষ করছেন অ্যাভিয়েটার ছবির এই অভিনয়শিল্পী। তবে বলছেন, ‘আমাদের সময়ের অন্য সব মায়ের মতো নই আমি। সন্তানদের সঙ্গে বন্ধুর চেয়ে মায়ের মতো আচরণই জুতসই আমার কাছে।’ তাহলে কি সন্তানদের সঙ্গে উঠতে-বসতে মিলিটারি আচরণ করছেন কেট? মোটেও না। বন্ধু হয়ে নয়, মায়ের মতো মমতা দিয়ে লালন-পালন করছেন আদরের সন্তানদের। এটাই কেটের মাতৃরূপ! ওয়েবসাইট।