কয়েক হাজার মাটির ইঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর মাটির ইঁদুর
প্রদর্শনীর মাটির ইঁদুর

মাটির তৈরি কয়েক হাজার ইঁদুর বানিয়েছেন শিল্পী। সেগুলো নিয়ে শুরু হচ্ছে প্রদর্শনী। সঙ্গে থাকবে কিছু চিত্রকর্ম, স্থাপনাশিল্প ও ভিডিও। প্রদর্শনীর মূল ভাবনা মানুষের সঙ্গে প্রকৃতির জটিল সম্পর্ক। 

ঠাকুরগাঁওয়ের মোলানি পাড়ার এক সাঁওতাল গ্রামে শুরু হয়েছিল এই শিল্প প্রকল্প। তাঁদের জীবনধারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে তাঁদের চারপাশ, উচ্চফলনশীল ফসল আর কীটনাশকের অতিরিক্ত ব্যবহার তাড়িয়েছে শিয়াল, প্যাঁচা, ইগল ও আরও অনেক প্রাণী, যারা এই অঞ্চলের প্রাণের ভারসাম্য রক্ষার জন্য ছিল গুরুত্বপূর্ণ। কাল বিকেল পাঁচটায় প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবে, শিল্পী ও সমালোচক মোস্তফা জামান এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।
কাল শুরু হয়ে প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতি বিকেল তিনটা থেকে রাত নয়টা, শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।