খণ্ড পরিচালক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি নাটকের অংশবিশেষ পরিচালনা করলেন চঞ্চল চৌধুরী। বিপ্লব কুমার পালের লেখা ও পরিচালনায় নাটকটির নাম স্বপ্নে দেখা স্বপ্ন। জানা গেছে, নাটকের চিত্রনাট্যের বাইরে পরিচালকের সঙ্গে আলোচনা করে চঞ্চল সম্পূর্ণ নতুন একটি দৃশ্য সংযোজন করেন। আর সেই দৃশ্যটির পরিচালনাও করেছেন তিনি।নাটকে চঞ্চল অভিনয় করেছেন একজন পরিচালকের ভূমিকায়। তাঁর স্বপ্ন একজন বড় পরিচালক হওয়া। তবে বাস্তবে নাকি এই স্বপ্ন দেখেন না তিনি। বললেন, ‘আমি নাটক পরিচালনা করলে খারাপ করব না, এ বিশ্বাস আছে। তবে এখনই নাটক পরিচালনা করার কোনো ইচ্ছা নেই। এখন শুধু অভিনয় নিয়েই থাকতে চাই।’নাটক লেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন ইচ্ছা প্রায়ই হয়। কিন্তু অভিনয় নিয়ে এত ব্যস্ত থাকি যে লেখালেখি হয়ে ওঠে না। নাটক লেখার জন্য একটু সময়ের প্রয়োজন। অভিনয়ের বাইরে তেমন সময় পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই।’