খনিশ্রমিক অ্যান্টনিও ব্যান্ডেরাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ৩৩ জন খনিশ্রমিকের কথা মনে আছে? দুই মাস ধরে যাঁরা আটকে ছিলেন চিলির এক খনিতে। কল্পকাহিনিকেও হার মানানো সেই ঘটনা অবলম্বনে সিনেমা নির্মিত হচ্ছে এবার। আর এতে মারিও সেপালভেদারের ভূমিকায় অভিনয় করবেন অ্যান্টনিও ব্যান্ডেরাস। সম্প্রতি শেষ হওয়া কান চলচ্চিত্র উৎসবে এ ঘোষণা দিয়েছেন ছবিটির প্রযোজক মাইক মেডঅ্যাভয়।সেই দুর্ঘটনার সময় আটকে পড়া খনিশ্রমিকদের মধ্য থেকে মারিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ‘সুপার মারিও’ বলা হয় তাঁকে। তাঁর চরিত্রেই অভিনয় করবেন অ্যান্টনিও বান্ডেরাস—এ খবরে বেশ খুশি মারিও। বলেন, ‘ব্যান্ডেরাস খুবই আকর্ষণীয়। আমার মনে হয়, এই ছবির পর তিনি আরও বিখ্যাত হবেন।’ হাফিংটন পোস্ট।