খবর ফাঁস করবেন বিদ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

বিদ্যার নজরদারি থেকে বলিউডের তারকাদের সাবধান হতেই হচ্ছে! ‘ববি জাসুস’ ছবির গোয়েন্দা চরিত্রে অভিনয় করে বিদ্যা যে গোয়েন্দাগিরি শিখেছেন তা এবার বাস্তবে কাজে লাগাতে যাচ্ছেন তিনি। বলিউড তারকাদের ওপর গোয়েন্দাগিরির ব্লগ চালু করতে যাচ্ছেন ‘ডার্টি পিকচার’খ্যাত বিদ্যা বালান।
বলিউডে সহকর্মীদের ওপর গোয়েন্দাগিরি করে যে তথ্য পাবেন তা ব্লগের মাধ্যমে ফাঁস করার পরিকল্পনা করেছেন তিনি। তাঁর ব্লগের নাম হবে ‘ববি কো সব মালুম হ্যায়’। ব্লগে ‘ববি’র লেখার পাশাপাশি বলিউডের খবর ও গুজবও থাকবে। জিনিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
‘ববি জাসুস’ ছবিটির প্রচারের জন্যই এই ব্লগ চালু করছেন তিনি। ৪ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে। ছবিতে বিদ্যাকে বিভিন্ন ছদ্মবেশে দেখা যাবে। তবে এসব ছদ্মবেশের মধ্যে পুরুষের বেশ বেশি ভালো লেগেছে বলে জানিয়েছেন বিদ্যা।
ছবির প্রধান চরিত্রে অভিনয়কারী বিদ্যা বলেন, ‘ছবিটি একজন নারী গোয়েন্দাকে কেন্দ্র করে। তবে এটা শুধু গোয়েন্দা কাহিনিনির্ভর ছবি নয়। ছবিতে একটি মানবিক গল্প আছে। আমি জানি, প্রাতটি ছবিই আলাদা আলাদা হয়। এই ছবিটিও সে রকম। খুবই মজার একটি ছবি। আমরা হায়দরাবাদে ৫১ দিনে ছবিটির শুটিং শেষ করেছি।’
ব্যবসায়ী সাহিল সাঙ্ঘার সঙ্গে যৌথভাবে ‘ববি জাসুস’ ছবিটি প্রযোজনা করেছেন দিয়া মির্জা। পরিচালনা করেছেন সমর শেখ।