খবরখাদ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘খবরখাদ্য’ নামে শিল্পী ওয়াকিলুর রহমানের দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
আগামীকাল শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনীতে থাকবে শিল্পী প্রিমা নাজিয়া আন্দালিব, আফসানা শারমিন, অপরাজিতা সুমি ও কেহ্কাশা সাবাহ্র পারফরম্যান্স আর্ট।