খবরখাদ্যে পাঁচ শিল্পীর পারফরম্যান্স আর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সন্ধ্যায় এখন আলাদা আকর্ষণ যুক্ত হয়েছে খবরখাদ্য দৃশ্যশিল্প প্রদর্শনীতে। গত শনিবার থেকে আধুনিক শিল্পকলার নতুনধারা শিল্প পারফরম্যান্স আর্ট পরিবেশন করছেন ঢাকা ও চট্টগ্রামের নবীন প্রজন্মের শিল্পীরা। গতকাল ছিল পাঁচজন শিল্পীর পারফরম্যান্স আর্ট। এতে সংবাদপত্র, খবর, দেশের সাম্প্রতিক পরিস্থিতি থেকে শুরু করে নারী ও শিশু নির্যাতন পর্যন্ত বিভিন্ন বিষয় উঠে আসে। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে শিল্পী ওয়াকিলুর রহমানের দৃশ্যশিল্প প্রদর্শনী শুরু হয়েছে ৯ নভেম্বর থেকে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
গতকাল চট্টগ্রামের শিল্পী আফসানা শারমিন ‘খবরখাদ্য!’, শারদ দাশ ‘খবর আবার খবর এবং আবার খবর’, পলাশ ভট্টাচার্য ‘ফুটবল’ এবং ঢাকার শিল্পী স্বাধীন কামরুজ্জামান ‘ভালো খবর’ ও ফাহিমা বিনতে জাহিদ ‘আদুরিরা’ নামের পারফরম্যান্স আর্ট পরিবেশন করেন।
আজ সোমবারও সন্ধ্যা সাড়ে পাঁচটায় পারফরম্যান্স আর্ট শুরু হবে। অংশ নেবেন নিলয় হোসেন, সালেহ্ মাহমুদ ও কেহকাশা সাবাহ্।