খবরে বিনোদনে এবিসি রেডিওর এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি ঘণ্টায় খবর, ২৪ ঘণ্টা বিনোদন’—এককথায় প্রকাশ করতে গেলে এবিসি রেডিওর জন্য এ বাক্যটাই যথেষ্ট। এক বছর আগে ২০০৯ সালের ৭ জানুয়ারি বাণিজ্যিক যাত্রা শুরু করেছিল এই এফএম রেডিও স্টেশনটি। অবশ্য পরীক্ষামূলক সম্প্রচার চলছিল ২০০৭ সালের অক্টোবর মাস থেকে। দ্রুততম সময়ে সর্বশেষ খবর প্রচার আর বৈচিত্র্যময় আয়োজন নিয়ে এই সময়েই দেশের এফএম স্টেশনগুলোর মধ্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে এবিসি রেডিও।সরাসরি অনুষ্ঠানবাণিজ্যিক সম্প্রচার শুরুর আগেই পেশাদারি পরীক্ষার মুখে পড়েছিল এবিসি রেডিও। নবম জাতীয় সংসদ নির্বাচনের খবর প্রচারে সেই দক্ষতার প্রমাণ নবীন এই রেডিও স্টেশনটি দিয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের সময় টানা ৬৬ ঘণ্টা লাইভ (সরাসরি) প্রচার করে নির্বাচন পরিস্থিতি, ফলাফল ও বিশ্লেষণ প্রতি মুহূর্তে শ্রোতাদের জানিয়েছে এবিসি রেডিও। গত বছরের ফেব্রুয়ারিতে বিডিআর সহিংসতার সময় টানা ৪৮ ঘণ্টা, বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ড, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়সহ প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সময় শ্রোতার সঙ্গে ছিল এবিসি রেডিও।সবার সেরা খবরসারা দেশে এবিসির আছেন আড়াই শতাধিক সাংবাদিক, প্রতিবেদক ও প্রতিনিধি। দেশের বাইরে বিশ্বের সব গুরুত্বপূর্ণ স্থানেও তাদের প্রতিনিধি আছে। এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠানপ্রধান সানাউল্লাহ জানান, টিভি-রেডিও মিলে এটাই দেশের সর্ববৃহত্ ও সেরা সংবাদকর্মী বাহিনী। এই বিশাল জনবল কাজে লাগিয়ে সর্বশেষ খবর দ্রুত পৌঁছে দিচ্ছে এবিসি।একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা আহমেদ আসিফ বললেন, ‘যতক্ষণ গাড়িতে থাকি, ততক্ষণ রেডিও শোনা হয়। সব রেডিও স্টেশন কমবেশি শুনি। তবে প্রচারে পেশাদারি ও বৈচিত্র্যের কারণে এবিসি রেডিওর খবর থাকে পছন্দের শুরুতে।’বৈচিত্র্যে ভরা তথ্য ও বিনোদনশুরু থেকেই এবিসি চেষ্টা করে যাচ্ছে বিষয় ও বৈচিত্র্য নিয়ে শ্রোতাদের সর্বশেষ তথ্য ও বিনোদন দিতে। নিয়মিত তথ্যানুষ্ঠানের তালিকায় আছে রাস্তার খবর নিয়ে হলুদ বাতি, শেয়ারবাজারের সর্বশেষ তথ্য নিয়ে ষাঁড়ের লড়াই ভল্লুকের জ্বর, যানবাহন ছাড়ার সময়সূচি নিয়ে ভালো থেকো সঙ্গে থেকো, কাঁচাবাজারের পণ্যের দরদাম নিয়ে কাঁচালঙ্কা, ঢাকায় দিনের নানা অনুষ্ঠান ও আয়োজনের খবর নিয়ে এদিক-ওদিক, আবহাওয়ার পূর্বাভাস জানানো হচ্ছে মেঘ-বারতায়।দিনের ২৪ ঘণ্টা এবিসি রেডিও সময় অনুযায়ী ভাগ করেছে। ভোরের জানালা (ভোর ৬টা- সকাল ৯টা) থেকে সময় যখনমুখরিত জীবনে (সকাল ৯টা-দুপুর ১২টা) আসে এবিসি কথাবন্ধুদের পরিবেশনা, গান তখন বদলে যায়। এভাবে দারুণ দুপুরে, দুরন্ত বিকেল, সন্ধ্যাতারা, সাঁঝের মায়া, রাতের আকাশে আর যে গল্পের শেষ নেই প্রতিটি সময় এবিসিতে আলাদাভাবেই চেনা যায়। তবে বিশেষ দিনগুলোতে পুরোই বদলে যায় এবিসি রেডিও। যেমন পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভ্যালেন্টাইনস ডে, বন্ধু দিবস—এ রকম দিনগুলোতে উত্সব, আনন্দ-উচ্ছ্বাস, দেশ আর ভালোবাসার গানে, অনুষ্ঠানে দিনটিকে মাতিয়ে তোলে এ স্টেশনটি।নির্দিষ্ট একটি শ্রেণী বা বয়সের শ্রোতা নয়, সব বয়সী শ্রোতার বিনোদনের জন্য কিছু না কিছু করার চেষ্টা করেছে এবিসি। নারীর গল্পকথা নিয়ে অনুষ্ঠান হচ্ছে অপরাজিতা আর নারীর বিনোদন নিয়ে আছে চাঁদনি-চক। বাংলা চলচ্চিত্র ঘিরে অনুষ্ঠান সিনেমা তাল-এর পাশাপাশি রয়েছে বিশ্বখ্যাত সিনেমার রেডিও প্রর্দশনী ডাবল এক্সপোজার। শুরুর দিকে তরুণ প্রজন্মের জন্য অনুষ্ঠান একটু কমই ছিল, অভিযোগ করল ভিকারুননিসার একাদশ শ্রেণীর ছাত্রী তাবাসসুম আনিলা। এখন এবিসির বেশ কিছু অনুষ্ঠান শুনতে ভালোই লাগে—বলছিল আনিলা। তরুণদের জন্য এবিসি আয়োজন করছে ক্যাম্পাস-ক্যাম্পাস, প্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান সোনার কাঠি রুপার কাঠি, কুইজ শো গোলকধাঁধাঁ।এবিসি রেডিওর আরেকটি দিক শ্রোতারা খুব ইতিবাচকভাবে নিয়েছে। বাকি এফএম রেডিও স্টেশনগুলোর আরজেরা যেভাবে বাংলা-ইংরেজির মিশেলে জগাখিচুড়ি ভাষার প্রবর্তন করেছেন; সেখানে ব্যতিক্রম এবিসি। শুদ্ধ বাংলায় কথাবন্ধুদের গল্প-আড্ডাও যে জনপ্রিয়তা পায়, সেটা এই এফএম রেডিওটি প্রমাণ করেছে। অন্য রকম গানগান নিয়েও এবিসির চিন্তাভাবনা একটু ভিন্ন রকমের। বাংলা, ইংরেজি কিংবা হিন্দি গান জগাখিচুড়ি করে চালানোর পক্ষে নয় তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া রাজীব রায়হান জানালেন, এবিসির কথাবন্ধুরা ন্যাকামি কম করেন, এটা ভালো। তবে সবচেয়ে ভালো লাগে হিন্দি, ইংরেজি গান প্রচার করার ব্যবস্থা। যে হিন্দি গান শুনতে চায়, সে ওই নির্দিষ্ট সময়ে হিন্দি গান শুনবে। বাংলা গানের জায়গাটা আলাদাই থাকে। হিন্দি গান নিয়ে যেমন আছে হিন্দি হিটস, বিশ্বখ্যাত ইংরেজিসহ অন্যান্য ভাষার গান নিয়ে তেমন আছে টানেল অব মিউজিক, লা ক্ল্যাসিক ও রক অব এজেস। রাতের আয়োজনে আছে ক্যাফে ৮৯.২ ও পোকা। প্রতি বৃহস্পতিবার রাতে ক্যাফে লাইভ-এ থাকে কোনো ব্যান্ড বা সংগীতশিল্পীর গানের সরাসরি (লাইভ) আয়োজন। রকারদের মাসিক পরিবেশনা বর্ন রকার্স থাকে প্রতি মাসের প্রথম বুধবার।এফএম ৮৯.২ বেতার তরঙ্গে এবিসি রেডিওর সম্প্রচার আপাতত ঢাকা ও এর আশপাশের এলাকায় শোনা যাচ্ছে। পাশাপাশি প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওয়েবসাইটে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে শ্রোতারা যেকোনো সময় সর্বশেষ খবর শুনতে পারছে। শিগগিরই সারা দেশে এর সম্প্রচার পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানালেন সানাউল্লাহ।এ মাসেই জীবনের জয়গান বা সেলিব্রেটিং লাইফ নামের নতুন একটি অনুষ্ঠান শুরু হয়েছে এবিসিতে। সামনে আসছে আরও পরিবর্তন। এবিসির বার্তা ও অনুষ্ঠানপ্রধান সানাউল্লাহ বললেন, ‘নতুন বছরে আমাদের আয়োজন ঢেলে সাজাতে যাচ্ছি। রাতের বিনোদন অনুষ্ঠানগুলোতে বড় ধরনের পরিবর্তন আসছে। যোগ হবে সাম্প্রতিক ঘটনানির্ভর কিছু অনুষ্ঠানও। আগামী দিনগুলোতে শ্রোতাদের আরও বেশি করে পাশে পাব বলে আমরা আশা করছি।’