খল চরিত্রে অ্যাডেলে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পাই থ্রিলার স্কাইফল-এ শোনা গেছে তাঁর কণ্ঠ। এবার শুধু কণ্ঠ নয়, সোজা অভিনয়েই নাকি নেমে পড়ছেন অ্যাডেলে। এ রকমই আরেকটি স্পাই থ্রিলার দ্য সিক্রেট সার্ভিস-এ ডেভিড বেকহাম, এলটন জনের পাশাপাশি তাঁকেও অভিনয় করতে দেখা যেতে পারে। সেটিও নাকি খলনায়িকার ভূমিকায়! এখনো কিছু নিশ্চিত করে বলা হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, চরিত্রটির জন্য তাঁকেই নাকি সবচেয়ে যোগ্য মনে করছেন পরিচালক ম্যাথু ভন; ‘ম্যাথু যা খুঁজছেন, অ্যাডেলে ঠিক তা-ই। তা ছাড়া ম্যাথু এটিকে কাঁড়ি কাঁড়ি টাকার একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এ জন্য বিভিন্ন অঙ্গনের মহা-তারকাদের নিয়ে আসতে চান ছবিটিতে। আর এই মুহূর্তে সংগীতে অ্যাডেলের চেয়ে বড় আর কে আছে, বলুন!’ পিটিআই।