খল চরিত্রে উইন্সলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট
কেট উইন্সলেট

নায়ক বা নায়িকারা যেচে খল চরিত্রে অভিনয় করতে রাজি হন না। কে হায় স্বেচ্ছায় ভিলেন হতে চায়! তবে কেট উইন্সলেট হয়েছেন। আসছে ছবি ডাইভারজেন্ট-এ নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাঁকে। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, সন্তানদের মুগ্ধ করতেই এই চরিত্র বেছে নেওয়া। কারণ, ভিলেনগিরির মধ্যে একটা ‘কুল’ ব্যাপার আছে।
তৃতীয়বারের মতো মা হওয়ার অপেক্ষায় থাকা উইন্সলেটের বক্তব্য, ‘এটা নিয়ে আমার মনে কোনো দ্বিধাই কাজ করেনি। আমার মেয়ের বয়স ১৩ হতে যাচ্ছে, ছেলেটার ১০। আমি এই চরিত্রে অভিনয় করতে চেয়েছি, যেন আমার বাচ্চারা ভাবে, আমার মধ্যে বিশেষ একটা ব্যাপার আছে।’ আইএএনএস।