খল চরিত্রে ডেভিড বেকহাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড বেকহাম
ডেভিড বেকহাম

দ্য সিক্রেট সার্ভিস’ ছবিতে খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম।
অবসর নেওয়া এই ফুটবল খেলোয়াড়কে এ ছবিতে অভিনয়ের অনুরোধ জানিয়েছেন ‘দ্য কিংস’স স্পিচ’খ্যাত অস্কারজয়ী মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা কলিন ফার্থ। ছবিটিতে এই ব্রিটিশ অভিনেতাকেও অভিনয় করতে দেখা যাবে।
চলচ্চিত্র দারুণ পছন্দ করেন ৩৮ বছর বয়সী বেকহাম। বড় পর্দায় অভিনয়ের ইচ্ছেও তাঁর দীর্ঘদিনের। তবে পেশাদার অভিনেতা হওয়ার কোনোরকম ইচ্ছে তাঁর নেই। শখের বশেই অভিনয় করতে চান তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা।
‘দ্য সিক্রেট সার্ভিস’ ছবির পরিচালক ম্যাথিউ ভনের বিশ্বাস, অভিনয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন বেকহাম। অবশ্য এখন পর্যন্ত ছবিটিতে অভিনয়ের বিষয়ে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কিছুই জানানো হয়নি বেকহামের পক্ষ থেকে।