খলচরিত্র উপভোগ করছেন জুহি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলাব গ্যাংয়ে তাঁর চরিত্রটিকে সবাই ঘৃণাই করছে। এই ঘৃণা আর ধিক্কারে খুশিই হচ্ছেন জুহি চাওলা। ক্যারিয়ারে এই প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় করলেন। নেতিবাচক চরিত্রটিকে দর্শকেরা যতটা ঘৃণা করবে, বুঝতে হবে সেই ভূমিকায় অভিনয় ততটাই সফল হয়েছে। জুহি বলেন, ‘এই প্রথম দর্শকদের ঘৃণা পেয়ে আমি উচ্ছ্বসিত। এই ঘৃণা আমি উপভোগ করছি।’
এদিকে গুলাব গ্যাং ছবির সাফল্যের মধ্যেই একটা দুঃসংবাদ পেলেন জুিহ। ২০১০ সাল থেকে কোমায় থাকা জুহির ভাই ববি চাওলা গতকাল রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। পিটিআই।