খলচরিত্রে শ্রীদেবীর 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর অনুপস্থিতির পর বলিউডে ফিরেই একটা চমক উপহার দিয়েছেন। প্রত্যাবর্তন ছবি ইংলিশ ভিংলিশ-এর অবিস্মরণীয় সাফল্যের পর শ্রীদেবী তাই ভীষণই খুঁতখুঁতে। নতুন ছবি বেছে নিচ্ছেন অনেক হিসেব কষে। এ কারণেই অভিষেক কাপুরের নতুন ছবি ফিতুর-এর খলচরিত্রের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বলেই শোনা যাচ্ছে।
জুদাই ছবিতে ভীষণই স্বার্থপর আর লোভী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন একসময়। তবে এই সময় দর্শকেরা তাঁকে খলচরিত্রে গ্রহণ করবে না বলেই নাকি ভাবছেন শ্রীদেবী। তা ছাড়া এই চরিত্রে তাঁকে মানাবেও না বলে মনে করছেন তিনি। শ্রীদেবী এমন একটা ছবি খুঁজছেন, যেটা নাকি হতে হবে ইংলিশ ভিংলিশ-এর চেয়েও ভালো! জি মিডিয়া।