খলনায়ক অজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়ক হিসেবে শেষ হাসি বরাবর তিনিই হেসেছেন। এর আগে ক্যারিয়ারে একবারই খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন খাকি ছবিতে। এবার দ্বিতীয়বারের মতো তেমনই এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অজয় দেবগন। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া থ্রিলার ছবি স্পিড-এ অনুপ্রাণিত হয়ে পরিচালক প্রিয়দর্শন তাঁর পরবর্তী ছবিটির কাজ শুরু করতে যাচ্ছেন সেপ্টেম্বরের শুরুর দিকে। নাম ঠিক না হওয়া এই ছবিতেই খলনায়ক হিসেবে দেখা যাবে অজয়কে। অভিনয় করবেন বোমা নিয়ে কায়কারবার এমন এক সন্ত্রাসীর চরিত্রে। প্রিয়দর্শন এরই মধ্যে লন্ডনের পাতালরেলে শুটিংয়ের অনুমতিও পেয়ে গেছেন। ছবিতে অজয়ের বিপরীতে থাকবেন কঙ্গনা রনৌত। সন্ত্রাসী চরিত্রে থাকবেন তুষার কাপুর ও সামিরা রেড্ডি। একটি বিশেষ চরিত্রে সুনীল শেঠিকেও দেখা যাবে। ওয়েবসাইট।